বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
ভোটের অধিকার হরণ করে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না: ড. এম এ কাইয়ুম
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:১৫ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ৪:৩৩ PM
ঢাকা -১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম

ঢাকা -১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি  ড. এম এ কাইয়ুম বলেছেন,  কেউ জনগণের ভোটের অধিকার হরণ করে নিজে- নিজে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। জনগণ তাদের ভোটাধিকার চায়, জনগণ গণতান্ত্রিক দল বিএনপিকে চায়।

আজ রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশান কমার্স কলেজের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস প্রফেসর মো. মঈনউদ্দিন খান।

ড. এম এ কাইয়ুম বলেন, “শিক্ষার কোনো বিকল্প নেই। একটি সমাজ যদি আমরা পরিবর্তন করতে চাই, একটি পরিবারকে যদি আমরা ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। তাহলে ভালো মানের শিক্ষা প্রয়োজন। কারণ এই শিক্ষাই তাকে পথ দেখাবে। পরিবার ও সমাজের হাল ধরা শিখাবে। তাই আমাদের উচিত তাদের সঠিকভাবে নেতৃত্ব এবং গাইড লাইন প্রদান করা।”

ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, “এই বৈষম্যবিরোধী বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না। অত্যাচার, জুলুম, নির্যাতন থাকবে না, আইনের শাসন থাকবে। আগামীদিনে এই বিষয়গুলো আমরা অব্যাহত রাখবো।”


তিনি আরো বলেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশকে আমরা মাদক থেকে রক্ষা করবো। সমাজের প্রতিটি ক্ষেত্র মাদকমুক্ত করবো। এইদেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত করতে হবে। সমাজের যেখানেই যে অন্যায়-অত্যাচার করবে তাকে সেখানেই প্রতিহত করতে হবে।”

ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, “যখন সমাজে ক্রাইসিস সৃষ্টি হবে, তখনই তোমরা এগিয়ে আসবে। আমরাও তোমাদের সহযোগিতা করবো। সমাজে কোনো অন্যায় মেনে নিবো না। স্বৈরাচার পালিয়েছে, এখন এই বাংলাদেশ গড়ার কাজ আমাদের।”

ঢাকা -১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, “এই বাড্ডায় শিক্ষার জন্য সকল সুবিধা প্রদান করা হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা বাড্ডায় বেশ কিছু ফুটওভার ব্রিজ নির্মাণ করে দিবো। এর পাশাপাশি আরো কোনো উপকরণের প্রয়োজন হলে, সেটার ব্যবস্থাও আমরা করবো। তোমরা পড়াশুনা করো, নিজেকে প্রতিষ্ঠিত করো।”


এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন, শফিকুল আলম এন্ড কোং-এর ম্যানেজিং পার্টনার এবং সিইও মো. শফিকুল আলম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এ জি এম শামসুল হক। 

এছাড়াও নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ


আরও সংবাদ   বিষয়:  ভোট   প্রধানমন্ত্রী   ড. এম এ কাইয়ুম   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close