সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:০৭ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ৪:১১ PM

বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনৈতিক মত-পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

গোলাম পরওয়ার বলেন, “এ সময় গোয়েন্দা সংস্থা ও নানা পরাশক্তি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হবে। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের পথে অনেক বাধা আসতে পারে। তবে জাতীয় নির্বাচনের দিকে অভিযাত্রা শুরু হয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে।” 

গণঅধিকার পরিষদকে শুভেচ্ছা জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, “কর্তৃত্ববাদী সরকারের পেটুয়া বাহিনী গণঅধিকার পরিষদের নেতা ভিপি, নুর–এর ওপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে, তা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি।” গণঅধিকার পরিষদ মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রাম থেকে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। 

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/রাফি


আরও সংবাদ   বিষয়:  গোলাম পরওয়ার   গণঅধিকার পরিষদ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close