বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ওমরাহ শেষে লন্ডনে ফিরেই ঢাকার ফ্লাইট ধরবেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১:৫২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের শেষের দিকে সপরিবারে সৌদি আরব গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ শেষে তিনি লন্ডনে ফেরার পর ঢাকার ফ্লাইট ধরার সম্ভাবনা আছে।

আজ রবিবার (২৬ অক্টোবর) ফজলে এলাহী আকবর এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারেক রহমান আগামী মাসের ২০-২১ তারিখের দিকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ওমরাহ শেষে আবার লন্ডনে ফিরবেন।

বাংলাদেশে ফেরা সম্পর্কে ফজলে এলাহী আকবর বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা আছে। তবে চূড়ান্ত ফ্লাইটের তারিখ এখনও নির্ধারিত হয়নি।”

উল্লেখ্য, দেশে ফিরে তারেক রহমান গুলশান-২, অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন বলে জানা যায়। এরআগে, ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন।

তারেক রহমানের দেশে ফেরার জন্য বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। কমিটির একজন সদস্য জানান, সম্ভাব্য ২৩ নভেম্বরের মধ্যে দেশে ফেরা ধরা হয়েছে, এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে। সরকারের সঙ্গে সমন্বয় করে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া, জাপান থেকে বুলেটপ্রুফ গাড়ি আসারও কথা রয়েছে বলে জানা যায়।

এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বেশ আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে দলটির নেতাকর্মীদের মাঝে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ


আরও সংবাদ   বিষয়:  ওমরাহ   লন্ডন   তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close