বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচন কমিশনের সামনে ‘ককটেল বিস্ফোরণ’, আটক ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১:৫৮ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ২:০১ PM

রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে ‘ককটেল বিস্ফোরণের’ পর এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টায়  ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। ঘটনার পর এলাকায় টহল টিম জোরদার করা হয়েছে।

তিনি বলেন, কতিপয় দুষ্কৃতিকারী ভবনের বাইরে একটি ককটেল সাদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়। ফলে বিকট আওয়াজ হওয়ার পর আমাদের টহল টিম ধাওয়া দিয়ে একজন যুবককে আটক করতে সক্ষম হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে আটকের বিস্তারিত নাম-পরিচয় না জানালেও তাকে জিজ্ঞাসাবাদে আরও কিছু নাম পেয়েছি। আমরা আশা করছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমার বিষয়টি কঠোরভাবে দেখছি, কতিপয় দুস্কৃতিকারীকে আইনের আওতায় আনতে চেষ্টা করে যাচ্ছি।

আটক যুবকের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে আরও ‘যাচাই-বাছাইয়ের’ প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন উপকমিশনার মিজান।

আমাদের অফিসে ককটেল নিক্ষেপ করে পালানো সময় আনসার-পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে বলে জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক। 

স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:  নির্বাচনকমিশন   ককটেল   বিস্ফোরণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close