বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে ছদ্মবেশি হিজড়া চক্রের তৎপরতায় নাজেহাল শহরবাসী
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:৫০ AM
হিজড়া

হিজড়া

সূত্র জানায়, সন্ধ্যার পর থেকেই এ চক্রের সদস্যরা শহরের জনবহুল জায়গায়—মনিহার, নড়াইল বাসস্ট্যান্ড, পৌর পার্ক এলাকা বা শপিংমলে—অবস্থান নেয়। তারা ভিড়ের মধ্যে এমনভাবে মিশে পড়ে যেন কেউ তাদের সন্দেহই না করে। মুহূর্তের সুযোগে হাতিয়ে নেয় নারীদের ভ্যানিটি ব্যাগের টাকা-পয়সা ও মোবাইল ফোন।

মুড়লী মোড় এলাকার ভুক্তভোগী মোহাম্মদ সুবহান গাজী জানান,“ওরা হাসিমুখে কথা বলে, যেন পরিচিত কেউ। কিন্তু এক মুহূর্তেই ব্যাগ থেকে জিনিস উধাও। আর কেউ বাধা দিলে দল বেঁধে হামলা করে বসে।”

স্থানীয়দের ভাষায়,এই ছদ্মবেশি চক্র শুধু চুরি নয়, আপত্তিকর কর্মকাণ্ডেও জড়িত। অনেকে দাবি করেছেন তাদের মধ্যে কয়েকজন শহরের কিছু পুরুষের সঙ্গে গোপনে রোমান্টিক সম্পর্কে লিপ্ত। এদের দেখা মেলে খালদার রোডের একটি ভাড়া বাসায়, কখনও কোর্ট এলাকার অন্ধকার গলিতে, আবার কখনও সিনেমা হলের আশপাশে।

চেহারায় গ্লিটার, ঠোঁটে গাঢ় লিপস্টিক, মাথায় কৃত্রিম খোপা—তাদের সাজ যেন রূপকথার চরিত্র, কিন্তু মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর বাস্তবতা। হাতের রঙের সঙ্গে মুখের রঙের পার্থক্য, নকল চুল আর কৃত্রিম ভঙ্গিমা—এগুলোই তাদের আসল চিহ্ন।

যশোর শহরের ব্যবসায়ীরা ও স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার স্বার্থে বলছেন, “ওদের বিরুদ্ধে কেউ কথা বললে বিপদ। দল বেঁধে হামলা করে। তাই সবাই ভয় পেয়ে চুপ থাকে।”

যশোর শহরে দীর্ঘদিন ধরে এমন তৎপরতা চললেও প্রশাসনের তেমন কোনো কঠোর পদক্ষেপ চোখে পড়েনি। স্থানীয়দের আশা—রহস্যের এই মুখোশ উন্মোচনে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে, না হলে এই ছদ্মবেশি হিজড়া গংরা আরও সাহসী বেপরোয়া হয়ে উঠবে।

এ প্রসঙ্গে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেছেন, এসব ছদ্দবেশী প্রতারক হিজড়া গংদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ছদ্মবেশে কাজ করছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  যশোর   ছদ্মবেশি   হিজড়া   চক্র   তৎপরতা   নাজেহাল   শহরবাসী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close