বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে সেটা হবে বিপ্লবের সাথে গাদ্দারী : অধ্যক্ষ জহির উদ্দিন
এস এম শাহীন বরিশাল
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:১৫ AM
জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশে

জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশে

বিপ্লবী সরকার কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে সেটা হবে বিপ্লবের সাথে গাদ্দারী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। শনিবার (২৫ অক্টোবর ) নগরী টাউন হল চত্বরে প্রশাসনে দলীয়করণের প্রতিবাদ ও সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ ৫দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিপ্লব পরবর্তী প্রশাসন একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে।আমরা কোন কথা বললে, কারা বলে আমাদের উপরে চাপানো হচ্ছে। এই দলীয়করণ ফিরে আসার জন্য হাজারো ছাত্র জনতা জীবন দেয়নি। অনতিবিলম্বে দলবাজ প্রশাসনকে রুখে দিতে না পারলে বিপ্লব তার কাঙ্খিত গন্তব্যে পৌঁছতে পারবে না। জনদাবি হিসেবে অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে তা না হলে স্বৈরাচার আবার ফিরে আসবে। বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট ফিরে না আসুক এ ব্যবস্থা করতে হবে, যেটা জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত সম্ভব নয়। দেশের জন্য প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদকে নিরপেক্ষ করতে হবে, উপদেষ্টারা নিরপেক্ষ আচরণ করলে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করার সুযোগ পাবে। 

মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মোহাম্মদ আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন, আব্দুস সত্তার,মুহাম্মাদ জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, শামীম কবির, মাওলানা শহিদুল ইসলাম, কাউনিয়া থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, পেশাজীবি বিভাগ সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন, উলামা বিভাগের সভাপতি মাওলানা সোহরাব হোসেন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ব্যাংকার্স বিভাগের সভাপতি মুজিবুর রহমান, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ প্রমুখ নেতৃবৃন্দ। 

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার কাঠপট্টি রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে সেটা হবে বিপ্লবের সাথে গাদ্দারী : অধ্যক্ষ জহির উদ্দিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close