বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রাজধানীতে প্রেমিকার বাসার সিঁড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:২৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বংশালে প্রেমিকার বাসায় সজিব (১৯) নামের এক শিক্ষার্থীকে গলায় জিআই তার পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বংশাল আগামাসি লেনের ৯৩/১ নম্বর বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পরে পুলিশ ওই বাসার সিঁড়ি থেকে সজিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক জানান, শনিবার বিকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান তিনি। বাড়িটির চারতলায় সিঁড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার গলায় জিআই তার পেচানো, উপুর হয়ে সিঁড়িতে পড়ে ছিল। প্রথমে তার পরিচয় অজ্ঞাত ছিল। পরে মোবাইলের মাধ্যমে পরিচয় সনাক্ত হয়।

তিনি আরও জানান, ওই বাসার চারতলায় একটি মাত্র পরিবার থাকে। এছাড়া বাসার পুরোটাই গোডাউন। লাশ উদ্ধারের সময় চারতলার ওই বাসাটিও বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থীকে গলায় জিআই তার পেচিয়ে হত্যা করা হয়েছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

এদিকে হাসপাতালে নিহত সজিবের চাচাতো ভাই মো. ইসলাম জানান, সজিবদের বাসা রাজধানীর বংশাল আগামাসি লেনে। সম্প্রতি সে আহমেদ বাউনিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল, তবে অকৃতকার্য হয়। কয়েক দিন আগে তাবলিগ জামায়াতে অংশ নিতে ঢাকার দোহার গিয়েছিল এবং শুক্রবার বাসায় ফিরে আসে। শনিবার বেলা ৩টার দিকে একটি ফোন কল পেয়ে বাসা থেকে বের হয় সজিব। পরে বিকেলে খবর আসে—একটি বাসার সিঁড়িতে তার মরদেহ পড়ে আছে।

ইসলাম আরও বলেন, যে বাসা থেকে সজিবের মরদেহ উদ্ধার করা হয়, সেটির চতুর্থ তলায় তার প্রেমিকা খাদিজাদের পরিবার বসবাস করত। খাদিজার বাবা জীবিত নেই, আর ঘটনার পর থেকে পরিবারের কাউকেই পাওয়া যায়নি। গত ছয় বছর ধরে সজিব ও খাদিজার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একবার সামান্য মনোমালিন্য হলেও তারা পুনরায় সম্পর্কে ফিরে আসে। তবে খাদিজার মামা ইকবাল ও কামালসহ পরিবারের সদস্যরা এই সম্পর্ক মেনে নিতে পারেননি। সজিবের পরিবারের অভিযোগ—খাদিজার পরিবার ও তার দুই মামা পরিকল্পিতভাবে সজিবকে হত্যা করেছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  রাজধানী   প্রেমিকার বাসা   সিঁড়ি থেকে   যুবক   মরদেহ উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close