প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:৩৭ AM

লিফলেট বিতরণ ও গণসংযোগ
সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) ও নোয়াখালী-০২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশে ঐক্যের ডাক দিয়েছেন, একটা পেশীশক্তির বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়েছেন, দেশ উন্নয়নের ডাক দিয়েছেন। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আগামী ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করে আমরা এগিয়ে যেতে পারবো।
শনিবার বিকালে জেলার সেনবাগ উপজেলার কানকিরহাট বাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল মান্নান বলেন, গত ১৭ বছর সৈরাচার সরকার লুটপাট ও গুমখুনের মধ্যদিয়ে যেভাবে দেশ পরিচালনা করছে, ওইখান থেকে উত্তোরণে আমাদের প্রতিটি নেতাকর্মীকে অনেক কষ্ট করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠবে। তাই এই ৩১ দফা বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, গত ৩৫ বছর যাবৎ সেনবাগ-সোনাইমুড়ির অনেক নেতাকর্মী অবহেলিত রয়েছে। একটা শক্তির বিরুদ্ধে আমরা কাজ করছি। আমরা আগামীতে এমন একটা নেতৃত্ব চাই, যে নেতৃত্ব ভালোবাসার মাধ্যমে এই সেনবাগ-সোনাইমুড়ি জয় করবে। আতীতে যারা পেশীশক্তি দেখিয়েছেন, চোখ রাঙ্গিয়েছেন, আমরা তাদেরকে বিদায় দিয়ে এই সেনবাগ-সোনাইমুড়িকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই।
লিফলেট বিতরণ ও গণসংযোগে সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক ভিপি মো. মফিজুল ইসলাম, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফ উল্যাহ মাসুদ, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. শাখাওয়াত হোসেন লিটন, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য জাকির হোসেন’সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ