বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভাইরাল সেই ভিডিও’র আসল কাহিনী কি? যা বলছে পুলিশ...
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৭:৩৪ পিএম আপডেট: ২৫.১০.২০২৫ ৭:৫৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত ২৩ অক্টোবর দিবাগত রাতে চলন্ত অটোরিকশায় ছিনতাইকারী ও চালকের মধ্যে ঘটে যাওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকার এই ভয়াবহ দৃশ্য ধারণ করেছেন পেছনে থাকা কক্সবাজারগামী বাসের যাত্রী নাজির উদ্দিন শাহ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দ্রুতই তা ভাইরাল হয়, যা দেখে বিস্মিত নেটিজেনরা।

ভিডিওটিতে দেখা যায়, চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনের বাম্পারে ঝুলে আছেন এক যুবক। তিনি অটোরিকশার ছাদের প্লাস্টিক কাভার ধরে রেখেছেন। গাড়ির ভেতরে থাকা দুজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে বারবার আঘাত করছেন ও নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। তবু ওই যুবক প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাড়িতে ওঠার।
 
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনাটি ২৩ অক্টোবর দিবাগত রাত ১টা থেকে ২৪ অক্টোবর ভোর ৫টার মধ্যে মহাসড়কের মদনপুর এলাকায় ঘটতে পারে। 

তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় চালক গাড়ির পেছনে ঝাঁপিয়ে পড়েন এবং অটোরিকশা উদ্ধার করার চেষ্টা করেন। ভেতরে থাকা দুজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের মাধ্যমে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ব্যর্থ হয়ে তারা চালককে একটি মোবাইল ফোন ফেরত দেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ভিডিও প্রকাশের পর মদনপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে এখনও ছিনতাইকারী চক্র বা সংশ্লিষ্ট অটোরিকশার কোনো সন্ধান মেলেনি।
 
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “ভাইরাল হওয়া ভিডিওটি আমরা দেখেছি। তবে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। ঘটনাস্থল শনাক্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।”

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা চালকের সাহসিকতা ও বীরত্বের প্রশংসা করছেন। এবং রাতে মহাসড়কে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভাইরাল   মহাসড়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close