বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৭:২৫ পিএম আপডেট: ২৫.১০.২০২৫ ৭:২৯ PM

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে আনুমানিক তিন শতাধিক স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি আয়োজন করে খাগড়াছড়ি জোনের আওতাধীন ভাইবোনছড়া আর্মি ক্যাম্প।

দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি সদর জোনের আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম।

দুর্গম এলাকার মানুষ সেনাবাহিনীর এমন উদ্যোগে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। স্থানীয় উপজাতি জনগোষ্ঠী ও গ্রামবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সেনাবাহিনী সবসময় পাহাড়ের মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মেডিক্যাল ক্যাম্প আরও আয়োজনের আহ্বান জানান।

খাগড়াছড়ি অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   সদর   চিকিৎসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close