বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার প্রোগ্রাম
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধ
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৭:২৭ পিএম আপডেট: ২৫.১০.২০২৫ ৭:৩২ PM

“সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নৈতিকতা, নেতৃত্বগুণ, আত্মউন্নয়ন ও কর্মজীবন পরিকল্পনা বিষয়ক দিকনির্দেশনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম। 

শনিবার (২৫ অক্টোবর) হাতিয়া দ্বীপ সরকারি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাতিয়া উপজেলা শাখার আয়োজনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাতিয়া দ্বীপ সরকারি কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কৃতকার্য ও অকৃতকার্য প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার বিষয়ক বই ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবদুল ওহাব বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিক্ষা বিশ্লেষক ও ক্যারিয়ার পরামর্শদাতারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যক্তিত্ব উন্নয়ন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।    

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আরিফুর ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন হাতিয়া দক্ষিণ থানা ছাত্রশিবিরের সভাপতি আশিকুল ইসলাম, বুড়িরচর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি তারেক মাহমুদ, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ শাখার সভাপতি আজমির হোসেন, এবং বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/রাফি 

আরও সংবাদ   বিষয়:   শিবির   ক্যারিয়ারপ্রোগ্রাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close