বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নূরকে থামিয়ে হাসনাত বললেন ‘ভাগ-বাটোয়ারায় না মেলায় সমালোচনা করছেন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৫:০৫ পিএম আপডেট: ২৫.১০.২০২৫ ৫:২৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্য থামিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন। এ সময় হাসনাতের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তোলেন নুর।

সম্প্রতি একটি আলোচনাসভায় এ ঘটনা ঘটে। এই আলোচনাসভায় পাশাপাশি বসেছিলেন নুর ও হাসনাত।

মান্না ভাইয়েরা আগেই শাপলা চেয়েছিলেন উল্লেখ করে এক পর্যায়ে নুরুল হক নুর বলেন, “এনসিপিকে দলীয় প্রতীক হিসেবে শাপলা দিতেই হবে। কিন্তু তাদের দেওয়া হয়নি। কারণ গেজেটে শাপলা নেই।”

নুরুল হক নুর বলেন, মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয়নি। ভিপি নুরের সুপারিশে কেউ ডিসি হয়নি, এসপি হয়নি, ইউএনও হয়নি। কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউএনও হয়েছে...

নুরুল হক নুর এই কথা বলার সঙ্গে সঙ্গে নিজের স্পিকার অন করেন হাসনাত। তখন নুর তাকে বলেন, “তুমি পরে বল।”

তবে নুরের সেই কথায় সায় না দিয়ে হাসনাত বলেন, “কেউ যদি দেখাতে পারেন যে কোনো জায়গায় সুপারিশ করেছি এসপি, ডিসি, ইউএনও, ওসি নিয়োগ দেওয়ার জন্য- তাহলে এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দেব।”

এ সময় হাসনাত নুরকে উদ্দেশ করে বলেন, “আপনিও বিভিন্ন লিস্ট পাঠিয়েছেন, ভাগ-বাটোয়ারায় না মেলায় এনসিপির সমালোচনা করছেন।”

হাসনাতের বক্তব্যের পর নুর বলেন, “এরা নতুন রাজনীতিতে আসছে তো, এদের শিষ্টাচারে একটু ঘাটতি আছে।”

এদিকে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

সূত্রঃ কালের কণ্ঠ


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নুর   হাসনাত   এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close