সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সালাহউদ্দিনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১:৪২ পিএম আপডেট: ২৫.১০.২০২৫ ১:৪৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দলের ভেতরের বিভেদের কারণে যদি ফ্যাসিবাদের পুনরাবির্ভাব ঘটে, তা জাতি কখনও ক্ষমা করবে না।

আজ শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। 

সালাহউদ্দিন বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের এগোতে হবে এবং আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যেতে হবে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে মতপার্থক্য থাকা সত্ত্বেও সকল রাজনৈতিক দলকে এক হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন রোধ করতে হবে। 

সালাহউদ্দিন বলেন, গণতন্ত্রের স্বার্থে সবাই একত্রিত হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের পুনরাবির্ভাবের সব দরজা বন্ধে আমাদের ঐক্য অপরিহার্য।

যদি ফ্যাসিবাদ ফেরার সুযোগ তৈরি হয়, পরবর্তী প্রজন্ম তা ক্ষমা করবে না বলেও জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  সালাহউদ্দিন   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close