প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১:১৭ পিএম

সংগৃহীত ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে।
আজ শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছোটখাটো সমস্যা ভুলে সব দলকে নির্বাচনে অংশ নেওয়া জরুরি।
তিনি ১৯৭৫ সালের বাকশাল শাসনের সময় সংবাদপত্রের স্বাধীনতা হরণের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।
মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট শাসনকালে বিএনপির ৬০ লাখ কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০ হাজারের বেশি হত্যাকাণ্ড এবং বহু গুমের ঘটনা ঘটেছিল।
তিনি আরো বলেন, দেশবাসী এমন একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায় যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয়, বরং জনগণের ইচ্ছায় পরিচালিত হবে।