বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপি নেতা বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার, কর্মীদের উচ্ছ্বাস প্রকাশ
ভালুকা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৬:৪৮ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ খবরে উপজেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ১ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। পরে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বিষয়টি নিয়ে কেন্দ্রে আবেদন করেন। আবেদন পুনর্মূল্যায়নের পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়।

এই সিদ্ধান্তে ভালুকা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। 

তারা বলেন, “অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব ফিরে আসায় সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টি হবে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বাচ্চুর প্রত্যাবর্তনকে ‘দলের জন্য ইতিবাচক বার্তা’ হিসেবে উল্লেখ করেন।”

ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।” তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, ভালুকার মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে দলের প্রতি আরও নিবেদিত হতে অনুপ্রাণিত করছে। পাশাপাশি তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভালুকার প্রতিটি মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের আহ্বান জানান।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর ফিরে আসায় ভালুকা উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি পুনরায় চাঙ্গা হবে এবং মাঠের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নেতা   বাচ্চু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close