প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ AM

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এ বছরের মধ্যে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। তিনি বলেন, আমার মনে হয়, আমরা সৌদি-ইসরায়েলের সম্পর্কের খুব কাছে। সৌদির গাজা ও ইরান সংক্রান্ত সমস্যা এখন নেই।
টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি আশা করছেন এ বছরের মধ্যে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। এছাড়া তিনি একদিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ফিলিস্তিনি অথরিটির (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তিনি ফিলিস্তিনিদের নেতা হিসেবে দেখেন না। তার ভাষ্য, এ মুহূর্তে ফিলিস্তিনিদের কোনো দৃশ্যমান নেতা নেই। যারা নেতা হতে চেয়েছেন, তাদের লক্ষ্য করে হত্যা করা হয়েছে।