বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      
মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ইন্টার মায়ামি
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:৫৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে আরও তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ২০২৮ সাল পর্যন্ত ফ্লোরিডার এই ক্লাবের জার্সিতেই খেলবেন তিনি।

আগামী মৌসুম শেষে মেসির আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে ক্লাব কর্তৃপক্ষ আগেভাগেই তাকে দলে রাখার বিষয়ে উদ্যোগ নেয়। অবশেষে বুধবার (২২ অক্টোবর) মায়ামির নতুন স্টেডিয়াম ‘ফ্রিডম পার্ক’-এ আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন মেসি। পরে ক্লাবের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় ঘোষণা দেওয়া হয়, “হি ইজ হোম।”

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়েই ক্লাবটির চিত্র বদলে দেন মেসি। তার উপস্থিতিতে বেড়েছে দর্শকসংখ্যা, ক্লাবের জনপ্রিয়তা ও বাণিজ্যিক আয়। নতুন স্টেডিয়াম নির্মাণাধীন অবস্থায় মেসির চুক্তি নবায়ন ক্লাবটির জন্য বড় প্রাপ্তি বলে মনে করছে কর্তৃপক্ষ।

চুক্তি নবায়নের পর মেসি বলেন, “ইন্টার মায়ামির অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এখানে আসার পর থেকেই দারুণ অভিজ্ঞতা হচ্ছে। নতুন স্টেডিয়াম ‘ফ্রিডম পার্ক’-এ খেলার অপেক্ষায় আছি। আমি আমার স্বপ্নের এই যাত্রা আরও এগিয়ে নিতে চাই।”

২০২৫ মৌসুমের প্লে-অফে ইন্টার মায়ামি উঠেছে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থান নিয়ে। চলতি মৌসুমে মেসি সর্বাধিক ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে ৪৮ গোল অবদান রেখেছেন, যা এমএলএসের প্রায় রেকর্ড ছোঁয়া পারফরম্যান্স।

৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য এটিই সম্ভবত পেশাদার ক্যারিয়ারের শেষ বড় চুক্তি। বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে যাত্রা শুরু করে ২০০৪ সালে সিনিয়র দলে অভিষেকের পর তিনি দীর্ঘ ১৭ বছর কাটিয়েছেন সেখানে। এরপর দুই মৌসুম খেলেছেন পিএসজিতে।

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর মেসির লক্ষ্য এখন ২০২৬ বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। মার্কিন ক্লাবের সঙ্গে নতুন চুক্তি তার সেই লক্ষ্যকেই আরও স্পষ্ট করে তুলেছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মেসি   ইন্টার মায়ামি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close