বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মার্কিন চাপের কাছে কখনো নতি স্বীকার করবে না রাশিয়া: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১০:২৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না। তিনি সতর্ক করে দিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে গভীর হামলা হলে এর জবাব হবে “অত্যন্ত কঠোর”।

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার প্রতি “অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ”। এসব নিষেধাজ্ঞা কিছুটা প্রভাব ফেলবে ঠিকই, তবে রাশিয়ার সামগ্রিক অর্থনৈতিক স্থিতি নষ্ট করতে পারবে না। তার ভাষায়, “রাশিয়ার জ্বালানি খাত এখনো শক্তিশালী অবস্থানে আছে। এটি নিঃসন্দেহে আমাদের ওপর চাপ সৃষ্টি করার প্রচেষ্টা, কিন্তু কোনো আত্মসম্মানবোধসম্পন্ন জাতি কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না।”

এর আগে বুধবার যুক্তরাষ্ট্র রাশিয়ার দুই বৃহৎ তেল কোম্পানি রসনেফট ও লুকওইলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর এটিই রাশিয়ার বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা।

পুতিন আরও বলেন, “বিশ্ব জ্বালানি বাজারে ভারসাম্য নষ্ট হলে দাম বেড়ে যাবে, যা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর জন্যই সমস্যা তৈরি করবে।”

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সরবরাহ করা কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, তাদের দেশ এখন তিন হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, “এটি পরিস্থিতি আরও উত্তপ্ত করার প্রচেষ্টা। সংলাপ সব সময় সংঘাত বা যুদ্ধের চেয়ে ভালো। আমরা সব সময় আলোচনার পক্ষে।”

তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ইউক্রেন যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালায়, তাহলে এর জবাব হবে অত্যন্ত শক্তিশালী ও অভূতপূর্ব মাত্রার।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পুতিন   রাশিয়া   মার্কিন চাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close