প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস।
এশিয়া কাপ চলাকালে চোটে পড়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন লিটন। সেই কারণে আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজেও তাকে দলে পাওয়া যায়নি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই ফিরছেন এই ডানহাতি ব্যাটার।
অন্যদিকে, এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবার বাদ পড়েছেন দল থেকে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো খেলা। ম্যাচগুলো হবে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
স্বদেশ প্রতিদিন/ আরএফ