শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইউরোপজুড়ে বার্ড ফ্লুর ঢেউ, পোলট্রি খামারে লকডাউন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১০:০২ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ১০:০৬ PM

ইউরোপজুড়ে নতুন করে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংক্রমণ ঠেকাতে বেলজিয়ামসহ একাধিক দেশ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সব ধরনের পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদনে বলা হয়, বেলজিয়ামের ফেডারেল ফুড সেফটি এজেন্সি সম্প্রতি এক খামারে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্তের পর বৃহস্পতিবার থেকে এই নির্দেশনা কার্যকর করেছে।

গত কয়েক বছরে ইউরোপে বার্ড ফ্লুতে কোটি কোটি পোলট্রির মৃত্যু হয়েছে বা সংক্রমণ শনাক্তের পর বাধ্যতামূলকভাবে নিধন করা হয়েছে। এতে সরবরাহব্যবস্থা ব্যাহত, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি এবং নতুন এক মহামারির আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে ফ্রান্সও মঙ্গলবার একই ধরনের নির্দেশ জারি করেছে।

বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ) জানিয়েছে, বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় শহর ডিকসমুইডে একটি টার্কি খামারে এ সপ্তাহে এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এতে ৩১৯টি টার্কি মারা গেছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আরও ৬৭ হাজার ১১০টি পাখি নিধন করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, স্লোভাকিয়াতেও একটি পোলট্রি খামারে নতুন করে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েছে, যা ইউরোপজুড়ে ভাইরাসটির দ্রুত বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, দেশটির মধ্য-পূর্বাঞ্চলের একটি খামারে বার্ড ফ্লু শনাক্তের পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/রাফি


আরও সংবাদ   বিষয়:  ইউরোপ   বার্ডফ্লুর   লকডাউন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close