মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে : সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:১৪ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ৬:১৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে। তিনি বলেন, তাদের কিছু দাবি-দাওয়া রয়েছে। দলটি বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তনায়নের কথা বলেছে। কিন্তু সংবিধান অনুযায়ী সরকারপ্রধানের এটি জারির কোনো অধিকার নেই। এই এখতিয়ার কেবল রাষ্ট্রপতির রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজিত '২৪ জুলাই গণ-অভ্যুত্থান : তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারি করার প্রস্তাব আবেগতাড়িত, সরকারের এখতিয়ার এখানে সীমাবদ্ধ এবং প্রজ্ঞাপন জারি করা ছাড়া কিছু করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থের ক্ষেত্রে দলীয় স্বার্থ প্রাধান্য পাওয়া উচিত নয়। নির্বাচন উপলক্ষে গণভোট আয়োজনের প্রস্তাবও বিএনপিই দিয়েছে। এই প্রস্তাবে দুটি রাজনৈতিক দল ছাড়া সবাই একমত হয়েছে।

সালাহউদ্দিন বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের পর জনগণের মতামত নেওয়া হবে। জাতীয় নির্বাচনের একই দিনে সনদের পক্ষে-বিপক্ষে ভোট গ্রহণ হবে।  

সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার সরকারের নেই এবং ভবিষ্যতে কোনো প্রশ্ন বা আদালতের দ্বারস্থ হওয়া প্রয়োজন হতে পারেও বলে জানান তিনি।

এছাড়াও তিনি উল্লেখ করেন, জনগণ রায় দিলে কাগুজে আদেশ হবে, প্রজ্ঞাপনের গুরুত্ব সীমিত এবং অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মানসিক সংস্কারও অপরিহার্য। অন্যথায় সংস্কারকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে না।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সালাহউদ্দিন   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close