মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সোনারগাঁওয়ে অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৫:০৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদে জাতীয় সমাজ কল্যান পরিষদ থেকে প্রাপ্ত ৮০ হাজার টাকা দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে মোট ২৭ জনের মাঝে এই আর্থিক সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।   

এসময় ফারজানা রহমান বলেন, সোনারগাঁও উপজেলায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত প্রতিবছরের ন্যায় এবারো বিভিন্ন অসুস্থ রোগী, গরীব ও অসহায়ের মাঝে আর্থিক সহযোগিতার নগদ অর্থ প্রদান করা হয়েছে। 

তিনি আরো বলেন, গত এক বছর সোনারগাঁওয়ের সকল শ্রেণী পেশার মানুষের ভালোবাসা পেয়েছি, আগামী দিনগুলোতে সোনারগাঁওয়ে প্রতিটি উন্নয়ন কাজে জনগণের পাশে থেকে কাজ করে যেতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইকবাল হোসাইন, সহকারী সমাজ সেবা কর্মকর্তা হালিমা খন্দকার রুনু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি জনপ্রতিনিধি সহ সারা সোনারগাঁও এর অসহায় দুস্থ মানুষের পাশে থেকে সফলতার সহিত নিরলস ভাবে দায়িত্ব পালন করে আসছেন।


স্বদেশ প্রতিদিন/ এমএস




আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁও   অর্থ   বিতরণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close