বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৪:২৮ পিএম
পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন

পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন

“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। 

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন।

র‌্যালিটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিও অফিস মোড়ে এসে শেষ হয়। পরে সেখানেই এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সদর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম, বিআরটিএ সহকারী পরিচালক প্রকৌশলী মো. মোবারক হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহমেদ রাজীবসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি। চালক, যাত্রী ও পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close