বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয় নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি: মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৪:১৯ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ৪:২৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় নির্বাচনের দিনই গণভোটের প্রস্তাবে অটল রয়েছে বিএনপি বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি।

ড. মঈন খান বলেন, “বাংলাদেশের ইতিহাসে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে, ইসিকে সেই ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।”
 
বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব কর্মকর্তা প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত তারা যেন আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন করতে না পারে, সে ব্যাপারে কমিশনকে সতর্ক জানিয়ে তিনি বলেন, “গত ১৫ বছরে প্রশাসনকে দলীয়করণ ও রাজনৈতিক ভূমিকায় ব্যবহার করা হয়েছে।”
 
ইসিকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, “ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি হতে পারে। গণমাধ্যম যাতে বিনা বাধায় কাজ করতে পারে তা কমিশনকে নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। কমিশনও জানিয়েছে সুষ্ঠু ভোট করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।”
 
এছাড়াও জোট নিয়ে ড. মঈন খান বলেন, ‘‘জোট নিয়ে ভাবার এখনও সঠিক সময় আসেনি। সময় হলে জানিয়ে দেবে বিএনপি।’’


স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:  জাতীয়   নির্বাচন   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close