বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
‎হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে: আব্দুল খালেক
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৪:১৬ পিএম
‎হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে: আব্দুল খালেক

‎হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে: আব্দুল খালেক

‎বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তিন তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে।
‎গতকাল বুধবার (২২ অক্টোবর) রাতে উলিপুর উপজেলার ধামশ্রেণী ইন্দারারপাড় বালিকা দাখিল মাদরাসা প্রাঙ্গণে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। এর আগে বিভিন্ন বাজারে তিনি বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
‎আব্দুল খালেক বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্বে দলটি দেশকে অগ্রগতির ধারায় উপনীত করেছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম এনেছিল।
‎তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রিয় নেতা তারেক রহমান বিদেশ থেকে নেতৃত্ব দিয়ে দল ও আন্দোলনকে সুসংগঠিত করেছেন।
‎তিনি আরও বলেন, আজকে সমগ্র দেশবাসী বিশ্বাস করে যে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারলে দেশের কল্যাণে এবং মানুষের উন্নয়নে কাজ করবে। দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচন এলেই জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে বিএনপি’কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।
‎এ সময় সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মণ্ডল, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খায়রুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক হামিদুল ইসলাম, ধামশ্রেণী ইউনিয়ন কৃষকদলের সভাপতি হামিদুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মহসীন আলী, সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close