বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেয়েদের বিয়ের বয়স ১২-১৩ বছরই পারফেক্ট: কাসেমী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৪:১৫ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ৪:২৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেয়েদের ১২-১৩ বছরেই বিয়ের পক্ষে যুক্তি দিচ্ছেন শরীয়াহ ভিত্তিক আদর্শ নিকাহ (বিবাহ) ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী। 

এই বয়সটাকে তিনি পারফেক্ট উল্লেখ করেছেন। একইসঙ্গে বলছেন, এই বয়সে বিয়ের বিরোধীতাকারী কেউ মুসলিম হতে পারে না।

এক ফেসবুক পোস্টে কাসেমী বলেন, “যারা যারা ১২/১৩ বছরের নারীকে অপ্রাপ্ত বা ছোট বলে সম্বোধন করে এবং বিবাহের বিরোধীতা করে, তারা হয় ইসলাম বুঝে না, না হয় তা গু তের ভাষ্যকার।”

তিনি আরো বলেন, “১৩ বছরের মেয়েকে ইসলামে ছোট বলা হয় না, বরং এই বয়সই নারীদের বিবাহের পার্ফেক্ট বয়স। রাসূল সা. এটাই আদেশ করেছেন। ১২/১৩ বছরের মেয়েদের বিবাহ নিয়ে অমুসলিমরা কটুক্তি করতে পারে, কোনো মুসলিম নয়।” 

এর আগে কাসেমীর তৃতীয় স্ত্রী তার বিরুদ্ধে গর্ভের সন্তান নষ্টের অভিযোগ করেন, একই সঙ্গে কুষ্টিয়ায় ১৩ বছরের একটি মেয়েকে বিয়ের অভিযোগ করেন। এরপর এই পোস্ট দেন কাসেমী। 

উল্লেখ্য, বাংলাদেশের আইনে বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং ছেলের বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর।

যদি ১৮ বছরের নিচে কোনো মেয়েকে কিংবা ২১ বছরের নিচে কোনো ছেলেকে বিয়ে দেওয়া হয়, তাহলে ছেলে ও মেয়ের উভয়ের অভিভাবক এবং বিয়ে পরিচালনার কাজে যারা জড়িত ছিলেন, বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী তারা দোষী সাব্যস্ত হতে পারেন। 

তবে এই পোস্টের কমেন্ট সেকশনে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে নেটিজেনদের মাঝে। অনেকেই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পেইজ ট্যাগ করেছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিয়ে   ইসলাম   কাসেমী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close