মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার      ● নিজের পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীকে চমকে দিল জাইমা      ● সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ      ● বল ভেবে ককটেল হাতে      ● বিশ্ববাজারে কমছে অপরিশোধিত তেলের দাম      ● আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল      ● র‍্যাশ ছাড়াই দীর্ঘদিন চুলকানি হলে সতর্কতা      ● এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: আইসিটি মন্ত্রী      ● ২০২৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন      ● জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত      ● শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা      ● মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে      
থামছে না ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬:৫০ পিএম

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬২ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিহতদের মধ্যে একজন খুলনা বিভাগের এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। নতুন আক্রান্তদের মধ্যে ২৫৯ জন নারী এবং ৫০৩ জন পুরুষ। ২৪ ঘণ্টায় সর্বাধিক আক্রান্তের সংখ্যা ঢাকা বিভাগে ১৭০ জন। এছাড়া বরিশাল ১২৯, চট্টগ্রাম ৭৯, ঢাকা দক্ষিণ ১০০, ঢাকা উত্তর ১৬০, খুলনা ৪০, রাজশাহী ৩৯, ময়মনসিংহ ৪১, রংপুর ৩ এবং সিলেট ১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ২৫৫ জন ডেঙ্গুতে মারা গেছেন এবং ৫২,৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মাসভিত্তিক হাসপাতালে ভর্তি সংখ্যা: জানুয়ারি ১,১৬১, ফেব্রুয়ারি ৩৭৪, মার্চ ৩৩৬, এপ্রিল ৭০১, মে ১,৭৭৩, জুন ৫,৯৫১, জুলাই ১০,৬৮৪, আগস্ট ১০,৪৯৬ এবং সেপ্টেম্বর ১৫,৮৬৬ জন। এই সময়ে মৃতের সংখ্যা: জানুয়ারি ১০, ফেব্রুয়ারি ৩, এপ্রিল ৭, মে ৩, জুন ১৯, জুলাই ৪১, আগস্ট ৩৯ এবং সেপ্টেম্বর ৭।

গত বছর ২০২৪ সালে দেশে মোট ১,০১,২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৫৭৫ জন মারা যান। এর আগের বছর ২০২৩ সালে মৃত্যু সংখ্যা ছিল সর্বোচ্চ ১,৭০৫ এবং হাসপাতালে ভর্তি ছিলেন ৩,২১,১৭৯ জন।

ডেঙ্গুর সংক্রমণ রোধে বিশেষত ঢাকা ও অন্যান্য বড় শহরে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মশার বংশবিস্তার রোধের উদ্যোগ নেওয়া জরুরি বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close