বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের পোশাক শ্রমিকের মজুরি বেশি      ● দায়িত্ব পালনকালে আহত আনসারদের সুচিকিৎসায় ডিজির নির্দেশনা      ● বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● ফেনীর নতুন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন      ● কয়রায় আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা      ● চুয়াডাঙ্গায় আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল      ● বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ      ● যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প      ● মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি      ● বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার      ● বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত      
ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি করা হবে। পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়েও খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। যুবসমাজকে দক্ষ, যোগ্য ও কর্মক্ষম জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার পাশাপুরে আবুল কালাম কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ এবং মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের আর কখনো সুযোগ দিতে চাই না। জ্বালাও-পোড়াও আর নয়। সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এ সময় ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জ্বালানিসংকট মোকাবিলায় বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানিসংকট নিরসনে বায়োগ্যাস একটি কার্যকর উদ্যোগ হতে পারে। বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। সাধারণ খামারি ও জনগণকে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় নেতাকর্মীদেরও সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে।

কলেজের প্রতিষ্ঠাতা ও সংসদ সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close