বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
ভালুকা মহাসড়কে র‍্যাবের অভিযান
আনোয়ার হোসেন তরফদার, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:২২ পিএম

ময়মনসিংহের ভালুকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪। 

আজ বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহ র‍্যাব-১৪ এএসপি লুৎফার নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে এই অভিযান চালায়।

জানা যায়, অভিযানের সময় মহাসড়কে চলাচলরত যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ির বৈধ লাইসেন্স, ফিটনেস ও রেজিস্ট্রেশন সনদ না থাকায় সেগুলো আটক করা হয়। এছাড়া, বিভিন্ন ধরনের অনিয়ম ও আইন অমান্যের দায়ে মোট ১৩টি মামলা দায়ের করা হয় এবং ৩টি মোটরসাইকেল আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, যানবাহনের ফিটনেস ও কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি চালকদের সচেতন করতেও এই অভিযান পরিচালিত হয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমিয়ে আনতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও র‍্যাব সদস্যরা জানান। অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর পলাশ ও ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ উপস্থিত ছিলেন। 

অভিযানের সময় সাধারণ যাত্রী ও স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। তারা র‍্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন গাড়ির কারণে সড়কে ঝুঁকি বাড়ছে। নিয়মিত অভিযান হলে এ ধরনের অনিয়ম অনেকটাই কমে যাবে।

উল্লেখ্য, সম্প্রতি সড়ক দুর্ঘটনা রোধ ও যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব, পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ভালুকায় আজকের এই বিশেষ অভিযান অনুষ্ঠিত হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   মহাসড়ক   র‍্যাব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close