মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয়: ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৪:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি তাদের কার্যকলাপে প্রমাণ করেছে যে, এটি জনগণের পাশে থাকা দল। বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ বুধবার (২২ অক্টোবর) দিনাজপুরে তিনি এসব কথা বলেন।

এই দল জনগণের পাশে থাকতে চায় উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, “বিএনপি মুক্তিযোদ্ধাদের ভেতর থেকে গড়ে ওঠা শহীদ জিয়াউর রহমানের আদর্শের একটি দল এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। অতীতে যেমন জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও তেমনি পাশে থাকবে।”

এর আগে তিনি উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। 

এরপর তিনি দিনাজপুরের বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ডা. জাহিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close