মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ছাত্র না হয়েও কলেজ ছাত্রদলের সভাপতি তিনি!
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৪:১৫ পিএম আপডেট: ২২.১০.২০২৫ ৯:৪৯ PM

গত ১৮ অক্টোবর বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে কলেজ কমিটি প্রকাশ করা হয়। তবে ছাত্র না হওয়া স্বত্ত্বেও দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি করা হয়েছে মোঃ মনিরুজ্জামান মুন্নাকে। 

কলেজ সুত্রে পাওয়া, মনিরুজ্জামান মুন্না বাগেরহাট এর একজন বাসিন্দা। রেজিস্টার খাতা অনুযায়ী সে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এইচএসসি (বিএম) শাখায় মানব সম্পদ উন্নয়ন ট্রেডে ভর্তি হয়। তাঁর শ্রেণি রোল- ২৩৩। সে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বোর্ড চুড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহণ করে অকৃতকার্য হয় এবং তৎপরবর্তীতে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের  অধ্যক্ষ তুষার কুমার গাইন বলেন, মনিরুজ্জামান মুন্না বিএম শাখায় ভর্তি ছিলো। বিএম শাখায় প্রতিবছরই   পরিক্ষা হয় কিন্তুু সে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বোর্ডের চুড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহন করে সকল বিষয়ে  অকৃতকার্য হয়। পরে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে পরীক্ষায় অংশ গ্রহণ করেনি মুন্না। এবং কলেজের সাথে মুন্নার কোন সংশ্লিষ্টতা নেই।  

তিনি আরো বলেন, বোর্ডের ভর্তির যে নীতিমালা সেই নীতিমালার আলোকে বোর্ডের রেজিষ্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগেই। মনিরুজ্জামান মুন্না দিগরাজ  কলেজের শিক্ষার্থী নয় বলে নিশ্চিত করেন তিনি।

এছাড়াও দিগরাজ কলেজ মহাবিদ্যালয়ের কলেজ ছাত্রদলের পদবঞ্চিতরা সহ ছাত্রদলের নেতা কর্মীরা অভিযোগ করে বলেন মনিরুজ্জামান মুন্না বিবাহিত ও কলেজের শিক্ষার্থী না। এছাড়া মুন্না ২০২২ সালে ছাত্রদল থেকে পদত্যাগ করে। তার লিখিত পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার দৃস্টি গোচর হয়েছে। 

তবে মুন্না যে বিবাহিত তার বিবাহের কোন কাগজপত্র সহ কোন সত্যতা দেখাতে পারেনি, পদত্যাগ পত্রটি একটি কপি প্রতিবেদকের কাছে সংরক্ষণ রয়েছে। 

তবে মোংলার সাবেক ছাত্রদল নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যাদের যাচাই বাছাই সহ এলাকায় কমিটির ব্যাপারে কেন্দ্রীয় কমিটি বিশ্বাস রেখে নামের তালিকা নিয়েছে। তাদের ভুল তথ্য বা তথ্য গোপন করে নামের তালিকা দিয়ে এমন বিতর্কের সৃস্টি করা হয়েছে। যারা রানিং কলেজ শিক্ষার্থী ছাত্রদলের জন্য রাজপথে দলের জন্য সংগ্রাম ত্যাগ ছিলো এমন ছাত্রদল কর্মীদের যাচাই বাছাই করে নামের তালিকা কেন্দ্রীয় সংসদে পাঠালে এমন অনিয়ম হতো না বলে মন্তব্য করেন তারা। 


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  মোংলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close