বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আদালত প্রাঙ্গণে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:৫৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি) ছাত্রদল নেতা  আহ্বায়ক সদস্য মো. জোবায়েদ হোসেনের হত্যাকারীদের বিচার চেয়ে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় আসামিদের শাস্তি চেয়ে স্লোগানে বলতে থাকে, "আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? বিচার বিচার বিচার চাই, জোবায়েদ ভাইয়ের বিচার চাই: রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়: আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না: এছাড়াও তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। 

এর আগে এ হত্যাকাণ্ডের দুই আসামি মাহির ও আইলানকে আদালতে এনে গারদখানায় নেয়া হয়।  

বিক্ষোভে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক বলেন, "আমার ভাই জোবায়েদের রক্ত বৃথা যেতে দিবো না। আমরা খুনীদের সর্বোচ্চ শাস্তি চাই। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই।" 

জোবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

গত এক বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানিটোলার ১৫, নুরবক্স লেনের ‘রৌশান ভিলা’ নামের একটি বাড়িতে ছাত্রী বর্ষাকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন। 

রবিবার (১৯ অক্টোবর)  বিকালে সাড়ে ৪টার দিকে ওই বাসার তিন তলায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সিঁড়ি থেকে তিন তলা পর্যন্ত রক্তের দাগ ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  আদালত   প্রাঙ্গণ   জবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close