বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
অর্থনীতির সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতির সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। 

প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে হবে। আমাদের সময় আমরা কখনও রাজনৈতিক প্রভাব দিয়ে ব্যাংকে লোক নিয়োগ করিনি। ব্যাংকিং ডিভিশন (আর্থিক বিভাগ) আমরা বন্ধ করে দিয়েছিলাম, কারণ এতে কার্যকর কোনো ভূমিকা ছিল না। পরে এটি ফেরত আনা হয়েছে, যা বিভিন্ন সমস্যা তৈরি করেছে।”

আমীর খসরু বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে যেসব বড় ধরনের সংস্কার হয়েছে, তা বিএনপির সময়ই হয়েছে। বর্তমানে ব্যাংকগুলো শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম লেন্ডিং করছে, যা খেলাপি ঋণ বৃদ্ধি করছে। ক্যাপিটাল মার্কেট উন্নয়ন না হলে কেন্দ্রীয় ব্যাংকের সংস্কারের কার্যকারিতা সীমিত থাকবে। দেশের ক্যাপিটাল মার্কেট এখনও কার্যকর নয়। মনেটারি পলিসি ও ফিসক্যাল পলিসির মধ্যে সমন্বয় জরুরি। অটোমেশন প্রয়োগ করলে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, কারণ ভবিষ্যতের অর্থনীতি হচ্ছে ক্যাশলেস সোসাইটি।”

সাবেক এই মন্ত্রী আরও বলেন, “আমরা ১৮ মাসে ১ কোটি চাকরি তৈরি করব—আইটি, দেশি-বিদেশি বিনিয়োগ এবং বিদেশে জনশক্তি ব্যবহার করে। এই পথে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা গুরুত্বপূর্ণ। প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে। এত বড় লুটপাটের পরও ব্যাংকগুলো টিকে আছে, যা আশ্চর্যজনক। অর্থনীতির সংস্কার বিএনপির সময় অনেক করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আমীর খসরু   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close