বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আর্জেন্টিনাকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৯:৫১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আর্জেন্টিনাকে ২-০ গোলে পরাজিত করে ইতিহাস গড়েছে মরক্কো—প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকার এই উদীয়মান দলটি। সোমবার চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে দুর্দান্ত লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে মরক্কোর তরুণ ফুটবলাররা। ১২তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ইয়াসির জাবিরি।
প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন একই খেলোয়াড়, ২৯তম মিনিটে ওথমান মামার নিখুঁত পাস থেকে গোলটি করেন তিনি।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা বেশ কিছু সুযোগ তৈরি করলেও মরক্কোর রক্ষণভাগ ও গোলরক্ষক দুর্দান্ত ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে ইতিহাস রচনা করে ‘অ্যাটলাস কাবস’ নামে পরিচিত মরক্কোর এই অনূর্ধ্ব–২০ দল।

এর আগে সেমিফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল মরক্কো।
অন্যদিকে, কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নবমবারের মতো ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু মরক্কোর তরুণদের কাছে হেরে নিজেদের সপ্তম শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এই জয়ে মরক্কো ২০০৯ সালের পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল। সর্বশেষ আফ্রিকার কোনো দল হিসেবে ঘানা সেই কীর্তি গড়েছিল।
 
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে ফ্রান্সকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়।

পুরো ম্যাচজুড়ে গ্যালারিতে ছিল মরক্কোর হাজারো উচ্ছ্বসিত সমর্থক। পতাকা উড়িয়ে, গান গেয়ে আর চিৎকারে তারা প্রিয় দলকে উজ্জীবিত করে তুলেছেন। প্রায় দুই দশক পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ফিরে এসে প্রথম অংশগ্রহণেই শিরোপা জিতে মরক্কো লিখেছে ইতিহাসের নতুন অধ্যায়।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনাক   পরাজিত   বিশ্বচ্যাম্পিয়ন   মরক্কো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close