বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালালের অপসারণ ও ফাঁসির দাবিতে বিক্ষোভ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১:২৬ পিএম

দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাজী জালালের অপসারণ এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

রবিবার (১৯ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে “ভানী ইউনিয়নের সর্বস্তরের জনগণ” ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর হাজী জালাল স্থানীয় প্রশাসনে দলীয় প্রভাব খাটিয়ে একনায়কতন্ত্র কায়েম করেছেন। তারা অভিযোগ করেন, ইউনিয়নের উন্নয়নমূলক কাজের বরাদ্দ আত্মসাৎ করে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। বক্তারা আরও বলেন, ২৪ ফেব্রুয়ারির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের ওপর হামলার সঙ্গে তিনি জড়িত ছিলেন এবং আন্দোলনের দুই শহীদ আব্দুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর আবারও এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তারা।

বিক্ষোভে বক্তারা চেয়ারম্যান হাজী জালালের অপসারণ, পুনরায় গ্রেপ্তার এবং হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে ইউনিয়নের কয়েকজন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হাজী জালালের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে লিখিত অনাস্থা প্রস্তাব দাখিল করেন।

দিনের শেষভাগে আয়োজকরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তাঁদের অবস্থান ব্যাখ্যা করেন এবং দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ সময় বক্তব্য রাখেন, ভানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, মো. মনিরুজ্জামান ফরাজী, হুমায়ুন কবির বকুল, শুভ হাজারী, মোহাম্মদ শফিক ভূঁইয়া, আ. আউয়াল সরকার, ছোটন ভূঁইয়া, আলম সরকার, সুমন হাজারী, আব্দুল মালেক মাস্টার ও ফয়েজ খানসহ অনেকে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ভানী   ইউপি   চেয়ারম্যান   জালাল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close