বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পদ্মায় যৌথ পদক্ষেপে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম ত্বরান্বিত
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৮:৪১ পিএম

মা ইলিশ সংরক্ষণে সরকারের চলমান কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের শিবচর, মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করেছে মৎস্য মন্ত্রণালয় ও কোস্টগার্ড।

রোববার (১৯ অক্টোবর ২০২৫) পদ্মা নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত এ অভিযানে কারেন্ট জাল ধ্বংস, ইলিশ বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন। উপস্থিত ছিলেন উপসচিব সুজয় চৌধুরী, প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ, উপ–প্রকল্প পরিচালক মোহাম্মদ মামুন অর রশিদ চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা (মুন্সীগঞ্জ) মো. গোলাম মেহেদী হাসান, শিবচরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, শ্রীনগরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম এবং লৌহজংয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম।

অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ–পুলিশের সদস্যরাও অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়। এ সময় প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ ছাড়া উদ্ধারকৃত প্রায় ৮ কেজি ইলিশ স্থানীয় একটি মাদরাসায় বিতরণ করা হয়, যাতে অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাও মা ইলিশ রক্ষার এই মহৎ উদ্যোগে সম্পৃক্ত হতে পারে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  পদ্মা   যৌথ পদক্ষেপ   মা ইলিশ সংরক্ষণ   কার্যক্রম   ত্বরান্বিত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close