বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আটকে দিলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৫:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ঘোষিত ‘ভুখা মিছিল’ কর্মসূচি হাইকোর্টের ফটকের সামনে পৌঁছালে ব্যারিকেড দিয়ে থামিয়ে দিয়েছে পুলিশ। 

আজ রবিবার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে মিছিলটি আটকে দেয় পুলিশ। 

এর আগে, বিকেল সোয়া তিনটার দিকে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।

মিছিল চলাকালীন শিক্ষকরা নানা প্রতিবাদী স্লোগান দেন; ‘যৌক্তিক আন্দোলন, মেনে নাও নিতে হবে’, ‘২০% বাড়িভাড়া দিতে হবে’, ‘ভাতা মোদের দাবি নয়, অধিকার অধিকার’, ‘বৈষম্যের ঠাঁই নাই’, ‘আবু সাঈদ’। 

জাতীয়করণ আন্দোলন ঐক্য জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি, অথচ আমাদের নিরাপত্তা ও স্বীকৃতি এখনো নিশ্চিত নয়। খালি থালা হাতে নামা আমাদের বঞ্চনা ও অসম্মানের প্রতীক।”

শনিবার রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। 

তিনি বলেন, “বছরের পর বছর প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। তাই এখন খালি থালা হাতে রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ খোলা নেই। এটি কেবল প্রতীকী প্রতিবাদ নয়, এটি আমাদের দীর্ঘদিনের বঞ্চনার ভাষা।”

এর আগে গত রবিবার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশ ও শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও ঘটে। এরপর সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা।

সরকার এর মধ্যে ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়ানোর ঘোষণা দিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, প্রজ্ঞাপনে ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পুলিশ   ভুখা মিছিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close