বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গ্রাম আদালত ব্যবস্থায় জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে সমন্বয় সভা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৫:০৯ পিএম
গ্রাম আদালত ব্যবস্থায় জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে সমন্বয় সভা

গ্রাম আদালত ব্যবস্থায় জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে সমন্বয় সভা

‘গ্রাম আদালত হচ্ছে গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সহজ ও কার্যকর মাধ্যম’ উল্লেখ করে স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম বলেছেন, সরকার চাইছে গ্রামের মানুষ যেন ছোটখাটো বিরোধ নিয়ে প্রথাগত আদালতে ঘোরাঘুরি না করে, নিজ এলাকায় দ্রুত ও সাশ্রয়ী উপায়ে ন্যায়বিচার পায়।

আজ রবিবার (১৯ অক্টোবর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা জোরদার করতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা মো. জাকিউল ইসলাম বলেন, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যাপ্ত ধারণা নেই। তাই জনগণকে সচেতন করা এবং ন্যায়বিচারের পথ সহজ করাই এখন আমাদের মূল দায়িত্ব। প্রচার-প্রচারণা বাড়লে মামলা না করেই বিরোধের ন্যায্য সমাধান হবে, ফলে সময় ও অর্থ দুটোই বাঁচবে।

তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও এনজিও কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গ্রাম আদালতকে টেকসই করা সম্ভব নয়। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতা এ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করবে।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত সুষ্ঠুভাবে পরিচালিত হলে গ্রামীণ জনগণ ছোটখাটো বিরোধ নিজেরাই মীমাংসা করতে পারবে। এতে আদালতে মামলা জট কমবে, স্থানীয় স্তরে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

বাংলাদেশে ‘গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সভা সঞ্চালনা করেন জেলা সমন্বয়কারী মো. লুৎফর রহমান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মনিরা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একে এম আনোয়ার হোসেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন এবং জেলা আনসার ও ভিডিপি অফিসের সিএ তরুণ কুমার।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close