বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
বসুরহাটে ৩৩ বছর ধরে এক পদে গোলাম সরওয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩:১৪ পিএম
অভিযুক্ত কর্মকর্তা গোলাম সরওয়ার

অভিযুক্ত কর্মকর্তা গোলাম সরওয়ার

নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ঘুষ ছাড়া কোনো ফাইল নড়ে না, এমন অভিযোগ এখন জনমুখে। জন্ম নিবন্ধন সনদ, প্রত্যয়ন পত্র, ট্রেড লাইসেন্স, রিকশা লাইসেন্স, নতুন বাড়ির ফ্ল্যান, টেন্ডার, বাজেট, উন্নয়ন প্রকল্প কিংবা মৃত্যু সনদ; সব কিছুতেই টাকার লেনদেন ছাড়া কাজ হয় না বলে অভিযোগ উঠেছে বসুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম সরওয়ারের বিরুদ্ধে। 
 
দীর্ঘ তেত্রিশ বছর ধরে একই পদে বহাল থেকে তিনি যেন গড়ে তুলেছেন এক দুর্নীতির সাম্রাজ্য। সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী এক সিন্ডিকেট তৈরি হয়েছে, প্রতিটি ফাইল থেকে ঘুষের ভাগ বুঝে নেয় নিয়মিতভাবে।

সূত্রে জানা যায়, অফিসে ঢুকেই তিনি ঘুষের হিসাব-নিকাশ শুরু করেন। কে কত টাকা দেবে, কাকে কতটা সময় ঝুলিয়ে রাখা হবে সব কিছু চলে এক অঘোষিত নিয়মে। 

অভিযোগ রয়েছে, ভুয়া প্রকল্পের নামে সরকারি অর্থ আত্মসাৎ করে এই কর্মকর্তা প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। গত কয়েক বছরে তিনি গড়ে তুলেছেন বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। নিজ বাড়িতে নির্মাণ করেছেন বহুতল ভবন, ছেলেকে তিন লাখ টাকা দিয়ে মোটরসাইকেল উপহার দিয়েছেন, স্ত্রীর নামে কিনেছেন ১২ ভরি স্বর্ণ। এ ছাড়াও নামে-বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।

ভুক্তভোগীরা জানান, টাকার ঘাটতি থাকলেই ফাইলটি হঠাৎ হারিয়ে যায়, আবার নানা অজুহাতে কাজ আটকে দেওয়া হয়। কেউ প্রতিবাদ করলে তাকে নানা উপায়ে হয়রানির শিকার হতে হয়। 

এক সেবাগ্রহীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “টাকা না দিলে ফাইল চিরদিনের মতো হারিয়ে যায়। কখনো বলে সই হয়নি, কখনো নানান অপ্রয়োজনীয় কাগজের কথা বলে গ্রাহকদের কাজ থেমে যায়। আসলে সবই টাকা নেওয়ার কৌশল।” 

০৩ নং ওয়ার্ডের বাসিন্দা আবু দাউদ জানান, বসুরহাট পৌরসভায় যেন দুর্নীতির এক অঘোষিত নিয়ম চালু আছে, যেখানে ঘুষই কাজের চাবিকাঠি।

অভিযুক্ত কর্মকর্তা গোলাম সরওয়ারের কাছে মুঠোফোনে জানতে চাইলে সব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, “আমি কারো ফাইল আটকে রাখিনি। কৃষি ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে বাড়ির নির্মাণকাজ শুরু করেছি।” 

তবে গ্রাহক হয়রানি ও ঘুষ বাণিজ্যের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। 

কিন্তু স্থানীয়দের বক্তব্য ভিন্ন। এক বাসিন্দা বলেন, “ছেলের হাত খরচ ও স্ত্রীর প্রসাধনীর ব্যয় মাসে লাখ টাকা। অথচ অফিসের মাসিক বেতন দিয়ে এমন জীবনযাপন সম্ভব নয়।”

অসংখ্য সেবাগ্রহীতা অভিযোগ করছেন, তারা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সমাধান পাননি। উল্টো ঘুষের হার আরও বেড়ে গেছে। এতে সাধারণ নাগরিকরা পৌরসভার সেবার পরিবর্তে হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। গত ১৫ বছরে নিজের ইচ্ছেমত ঘুষের রেট বসিয়েছেন। রাজনৈতিক পালাবদলের সাথে সাথে নিজের ছন্দের তাল পরিবর্তন করে নতুনদের ম্যানেজ করে নতুন উদ্যোমে চলছে আগের মত, পরিবর্তন হয়নি কিছুই। 

ভুক্তভোগীদের দাবি, গোলাম সরওয়ার ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করে ব্যবস্থা না নিলে বসুরহাট পৌরসভা দুর্নীতির আখড়ায় পরিণত হবে। 

প্রবাসী আবুল কালাম বলেন, “আমি নিজেও হয়রানির শিকার হয়েছি। নোয়াখালী জেলা প্রশাসনের হস্তক্ষেপে এই দুর্নীতির চক্র ভেঙে না দিলে সেবাগ্রহীতাদের ভোগান্তি থামবে না।” 

ব্যবসায়ী ইমাম উদ্দিন বলেন, “বসুরহাট পৌরসভা এখন যেন এক ঘুষের কারখানা, যেখানে টাকা ছাড়া নড়ে না কোন ফাইল।”

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানভীর ফরহাদ শামীম বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতির বিষয়ে ছাড় নেই।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বসুরহাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close