বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ বর্জন করলো আফগানিস্তান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৯:৪১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা এবার ছড়িয়ে পড়েছে খেলাধুলার ময়দানেও। সর্বশেষ সংঘাতে আফগানিস্তানের তিন ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজ বর্জনের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগন জেলায় বিমান হামলা চালায় পাকিস্তান। 
আফগান কর্তৃপক্ষের দাবি, হামলায় তিন ক্রিকেটারসহ মোট আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত সাতজন। নিহত ক্রিকেটাররা হলেন কবীর, সিবগাতুল্লাহ ও হারুন; যারা প্রীতি ম্যাচ খেলতে শারানায় গিয়েছিলেন।

এর আগে ৯ অক্টোবর কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। পাল্টা জবাব দেয় আফগানিস্তান, যা পরবর্তীতে সীমান্তে ধারাবাহিক সংঘাতে রূপ নেয়।

আগামী মাসে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে একটি ত্রিদেশীয় টি-২০ সিরিজ হওয়ার কথা ছিল। তবে তিন ক্রিকেটারের মৃত্যুতে ক্ষুব্ধ আফগানিস্তান ঐ সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছে।

এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বলেন, “মর্মান্তিক এই ঘটনার প্রতিক্রিয়ায় এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান নভেম্বরের শেষের দিকে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-২০ সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করিচ শহীদদের জান্নাতের উচ্চতম স্থান দান করুন, আহতদের দ্রুত আরোগ্য দিন, আর শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ও শক্তি দান করুন।”

আফগানিস্তানের সরে দাঁড়ানোয় সিরিজটির আয়োজন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়েই ১৭ নভেম্বর সিরিজটি শুরু হওয়ার কথা ছিল। এখন ধারণা করা হচ্ছে, পাকিস্তান হয়তো কেবল শ্রীলঙ্কাকে নিয়ে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   আফগানিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close