বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘জুলাই সনদে এনসিপিকে বাদ দেওয়া ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৯:৩৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই সনদের আইনি বৈধতাসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির অভিযোগ, যারা জুলাই আন্দোলনের মূল অংশীদার ছিল, তাদের বাদ দিয়ে কিছু রাজনৈতিক দলকে নিয়ে সনদে স্বাক্ষর করা হয়েছে, যা জুলাইয়ের ছাত্র-জনতার সঙ্গে এক গভীর প্রতারণা।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এ বক্তব্য দেন।

এর আগে একই দিন বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।

বিবৃতিতে বলা হয়, “অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো, সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে আইনশৃঙ্খলা বাহিনী ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালায়। এতে জুলাই যোদ্ধা আতিকুল গাজীসহ ২৭ জন গুরুতর আহত হন। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের এক সদস্যের বিরুদ্ধে যোদ্ধাদের সঙ্গে অসদাচরণের অভিযোগও উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।”

ছাত্র নেতারা আরও বলেন, “২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে সহস্রাধিক শহীদ ও আহত যোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সেই রক্তের বিনিময়ে অর্জিত রাষ্ট্রীয় সংস্কারের দলিলই আজকের ‘জুলাই সনদ’। অথচ সেই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আগেই অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর হামলা চালানো কেবল নিন্দনীয় নয়, এটি জুলাইয়ের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রতিফলন।”

বিবৃতিতে আরও বলা হয়, সনদ স্বাক্ষর অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও ছাত্র প্রতিনিধিদের উপস্থিতি যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতে, জাতীয় ঐক্যের নামে জুলাই আন্দোলনের মূল অংশীদারদের উপেক্ষা করে কিছু তথাকথিত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদে স্বাক্ষর করা হয়েছে, যা ছাত্র-জনতার সঙ্গে গভীর প্রতারণা।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলে, “শহীদ পরিবার, আহত যোদ্ধা, ছাত্র প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই জুলাই সনদের আইনি বৈধতা ও ‘নোট অব ডিসেন্ট’ সংক্রান্ত সমস্যার গ্রহণযোগ্য সমাধান দ্রুত নিশ্চিত করতে হবে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জুলাই সনদ   এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close