বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রাস্তার পাশে পতিত জমিতে শীতকালীন ফসল চাষে কৃষকদের সাফল্য!
বদলগাছী( নওগাঁ )প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১২:১৪ AM আপডেট: ১৮.১০.২০২৫ ১২:২০ এএম

নওগাঁর বদলগাছি উপজেলার বিভিন্ন  ইউনিয়নে রাস্তার পাশের পতিত জমিতে শীতকালীন ফসল চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকেরা। এ সকল অব্যবহৃত-পরিত্যাক্ত জমিতে এবারও চাষ করা হচ্ছে হলুদ, আদা, মসুর ডাল, তিল ও শিমসহ নানা ধরনের ফসল।

দিগন্ত জুড়ে ছুটে চলেছে আঁকাবাঁকা দৃষ্টিনন্দন গ্রামীণ সড়ক -আর সেই গ্রামীণ সড়কের দুপাশে হাতছানি দিচ্ছে সবুজের সমারোহ। সড়কের দুই পাশে পতিত জমিতে চাষ হচ্ছে শীতকালীন নানা ধরণের সবজি। আর এসব ফসল দূর থেকে দেখলে যে কারও মনে হতে পারে এ যেন পিচ ঢালা পথে সবুজের গালিচা ।

উপজেলার কোলা- আধাইপুর, মথুরাপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কে এখন শোভা পাচ্ছে কৃষকের লাগানো সবজি    হলুদ, আদা, মসুর ডাল, তিল, শিমসহ নানা ধরনের ফসল। আর সড়কের পাশে বাতাসে দোলা ফসলের সবুজ কচি পাতা যেন জানান দেয় কৃষকের সফলতার গল্প । 

স্থানীয় কৃষক দুলাল,অমেশ ,আতাউর জানান, রাস্তার ধারে অব্যবহৃত জমিতে এসব ফসল চাষ করতে যেমন বেশি সার কিংবা  কীটনাশকের প্রয়োজন পড়েনা। স্বাভাবিকভাবে উর্বর মাটিতে এসব ফসলের ফলনও ভালো হয়। ফলে একদিকে যেমন কৃষকরা বাড়তি আয় করছেন, অন্যদিকে পতিত জমিগুলোও কাজে লাগানো হচ্ছে।

বদলগাছি উপজেলা কৃষি বিভাগ জানান, মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ ও দিকনির্দেশনা দিচ্ছেন স্থানীয় কৃষকদের। আগামীতে এ উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং কৃষকরা আরও বেশি লাভবান হবেন।

কৃষকদের রাস্তার পাশের পতিত জমিতে শীতকালীন সবজি সহ নানা ধরনের ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে এমনটাই বলেন কৃষি উপসহকারি কর্মকর্তা ।

বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান জানান, কৃষি উপসহকারি কর্মকর্তাদের পরামর্শ আর স্থানীয় কৃষকদের উদ্যোগে বদলগাছি উপজেলার পতিত জমিগুলো এখন সবুজে ভরে উঠেছে। ফলে এ উদ্যোগ স্থানীয় কৃষিতে এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে, যা দেশের অন্যান্য এলাকাতেও অনুকরণীয় হতে পারে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  শীতকালীন ফসল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close