প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৮:১৮ পিএম আপডেট: ১৭.১০.২০২৫ ৮:৪১ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধির নির্বাচন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল সংসদ ও হোস্টেল ছাত্র প্রতিনিধির নির্বাচনে সীতাকুণ্ডের দুই ভাই-বোন জয়ী হয়েছেন।
রাকসু কেন্দ্রীয় সংসদে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এবিএম খালেদ। খালেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে চাকসু নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদে অভিযাত্রিক ছাত্রী ঐক্য প্যানেল থেকে সর্বোচ্চ ৭১৬ ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন উম্মে হাবীবা।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর গ্রামের মুহাম্মদ মঈন উদ্দীন বাহার ও সামিনা আক্তার দম্পতির ছেলেমেয়ে তারা।
তাদের নির্বাচনী জয়ে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। বার্তায় নেতারা আশা প্রকাশ করেছেন যে, রাকসু ও চাকসুতে দায়িত্ব গ্রহণ করে তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন এবং সীতাকুণ্ডবাসীর মুখে হাসি ফোটাবেন।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ