বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নাগেশ্বরীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৩:৫৪ পিএম আপডেট: ১৭.১০.২০২৫ ৪:০৮ PM

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টায় উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সোনাইর খামার আলিম মাদরাসা মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

রায়গঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূর ইসলাম মণ্ডলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ফজলার রহমান বিপ্লবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম কিরণ, সাবেক সভাপতি নুরনবী দুলাল, সহসভাপতি শহিদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ এবং পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নাগেশ্বরী   বিএনপি   সভা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close