বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৩০ নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১:০৭ পিএম

দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। পূর্ববর্তী মাসগুলোর তুলনায় চলতি মাসেই হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা অনেক বেশি। এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষাসেবা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে এনএস১ (NS1) টেস্টসহ ডেঙ্গু সংক্রান্ত পরীক্ষাগুলো বিনামূল্যে করা যাবে। গত ১৫ অক্টোবর এ সংক্রান্ত একটি চিঠি স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ।

চিকিৎসকরা জানিয়েছেন, জ্বর হলেই দেরি না করে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জটিলতা ও মৃত্যুর হার বেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪২৮ জন, মৃত্যু হয়েছে ৪৫ জনের।

শুধু গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ২৪ ঘণ্টায় ৭৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে একজনের।

চলতি বছর (২০২৫) এখন পর্যন্ত আক্রান্ত: ৫৭,৭৭০ জন, মৃত্যু: ২৪৩ জন, ২০২৪ সালে মোট আক্রান্ত: ১,০১,২১৪ জন, মৃত্যু: ৫৭৫ জন, ২০২৩ সালে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি: আক্রান্ত ৩,২১,১৭৯ জন, মৃত্যু ১,৭০৫ জন।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নভেম্বর   হাসপাতাল   ডেঙ্গু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close