বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:২৪ পিএম আপডেট: ১৬.১০.২০২৫ ১১:২৬ PM

নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ—পাকিস্তানের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে। তবে এরপর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও জয়ের দেখা মেলেনি। টানা চার ম্যাচে পরাজয়ের ফলে কার্যত টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে নিগার সুলতানা জ্যোতির দল।

আজ সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে মাইটি অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল টাইগ্রেসরা। কিন্তু হিলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল বাংলাদেশের মেয়েদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নারী বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে। পাঁচ ম্যাচে অজিরা এখনো অপরাজিত।

ভারতের ভিশাখাপত্নমে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। ওপেনার সোবহানা মোস্তারির অপরাজিত ৮০ বলে ৬৬ রানের ইনিংস ভর করে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে—যা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

তবে ব্যাটিংয়ের শুরুটা ভালো হলেও দ্রুত উইকেট হারায় টাইগ্রেসরা। দলীয় ৩২ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। ২৪ বলে ৮ রান করে ফেরেন ফারজানা হক। দ্বিতীয় উইকেটে ঝিলিক ও শারমিন আক্তার ৪১ রানের জুটি গড়লেও ঝিলিক আউট হন ৫৯ বলে ৪৪ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পড়ে দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আবারও ব্যর্থ হন ইনিংস বড় করতে।

শেষদিকে সোবহানা মোস্তারি একাই দলের রানের হাল ধরেন। তার ইনিংসটি অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটারের প্রথম ফিফটি। তবে অন্য প্রান্তে কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

ফিল্ডিংয়ে আজ কিছুটা ঢিলেঢালা ছিল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফিল্ডাররা কমপক্ষে পাঁচটি ক্যাচ হাতছাড়া করলেও, বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে বাংলাদেশকে ২০০ রানের নিচেই আটকে রাখতে সক্ষম হয় তারা। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলানা কিং এবং জর্জিয়া ওয়ারহ্যাম দুটি করে উইকেট নেন, আর ম্যাগান স্কট শিকার করেন একটি।

জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই মাত্র ২৪.৫ ওভারে জয় নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যালিসা হিলি ৭৭ বলে ১১৩ রানে অপরাজিত থেকে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। অপর ওপেনার লিচফিল্ডও খেলেন ৭২ বলে ৮৪ রানের ঝকঝকে ইনিংস।

অপরাজিত এই জয়ে শিরোপার দৌড়ে আবারও নিজেদের ভয়ংকর রূপে ফিরল অস্ট্রেলিয়া, আর বাংলাদেশ কার্যত বিদায়ের অপেক্ষায়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   অস্ট্রেলিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close