সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ফের সম্প্রচারে ফিরছে গ্রিন টিভি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৪:৫৯ পিএম আপডেট: ১৬.১০.২০২৫ ৫:১০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিগগির সম্প্রচারে ফিরছে গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন টিভি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিএসসিএলের মূল কার্যালয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সঙ্গে স্যাটেলাইট সম্প্রচারের জন্য  একটি নতুন চুক্তি স্বাক্ষর হয়।


এতে উপস্থিত ছিলেন, বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান এবং গ্রিন টিভির ব্যবস্থাপনা পরিচালক কাওসার আহমেদ অপু।


এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএসসিএলের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপক মো. শফিউল আজম। গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান দিপু, গ্রিন টিভি এর হেড অব নিউজ মাহমুদ হাসান। 

এর আগে সেবার বকেয়া মূল্য পরিশোধ না করায় গ্রিন টিভির স্যাটেলাইট সম্প্রচার সাময়িক বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বকেয়া বিষয়টি নিষ্পত্তি করে নতুন চুক্তির মাধ্যমে ফের সম্প্রচার চালু করতে যাচ্ছে চ্যানেলটি।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ


আরও সংবাদ   বিষয়:  ফের সম্প্রচার   গ্রিন টিভি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close