বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৯০০ টন খাদ্য নিয়ে গাজায় যাচ্ছে তুরস্কের জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৪:৪৩ পিএম আপডেট: ১৬.১০.২০২৫ ৪:৫৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

৯০০ টন খাদ্য নিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য  তুরস্কের একটি বিশাল জাহাজ মিসরের উদ্দেশে রওনা দিয়েছে। 

জাহাজটি দেশটির দক্ষিণ মার্সিন আন্তর্জাতিক বন্দর থেকে গত মঙ্গলবার  মিসরের আল আরিস বন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

তুরস্কের বিপর্যয় এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এই ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছে। তাদের সহায়তা করছে মিসরীয় রেড ক্রিসেন্ট এবং ১৭টি এনজিও।

এবারের জাহাজে করে নেওয়া হয়েছে রেডি টু ইট খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা।এ ৯০০ টন খাবার মিসর হয়ে গাজা-ইসরায়েলের কারিম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করবে। 

বন্দরে জাহাজটিকে বিদায় জানাতে এসে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকিয়া বলেছেন, “আরেকটি জাহাজ গাজার দিকে যাচ্ছে। ভূমধ্যসাগরীয় এ জাহাজটিতে ৯০০ টন সাধারণ খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা রয়েছে।”

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। এরপর গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে ইহুদিবাদী ইসরায়েল। এমনকি সেখানে খাদ্য সরবরাহও বন্ধ করে দেয় তারা। এতে করে মানুষ চরম খাদ্য সংকটে পড়ে।

তা সত্ত্বেও গাজার মানুষের জন্য খাবার পাঠানো অব্যাহত রেখেছিল তুরস্ক।  রিপোর্ট লেখা পর্যন্ত এ দেশটি ১৭টি জাহাজ এবং ১৪টি বিমানে করে গাজার জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছে।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায়  ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই লাখের বেশি মানুষ।

গত সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়। যুদ্ধবিরতিটি অত্যন্ত ভঙ্গু অবস্থার মধ্যে হলেও এখনো এটি কার্যকর আছে। সূত্র: টিআরটি আফ্রিকা

স্বদেশ প্রতিদিন/নিয়াজ


আরও সংবাদ   বিষয়:  ৯০০ টন খাদ্য   গাজা   তুরস্ক   জাহাজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close