প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:৪৬ AM

ফাইল ছবি
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিজ নিজ ওয়েবসাইটের মাধ্যমে ফল প্রকাশ করে।
ফলাফল দেখবেন যেভাবে
১. ওয়েবসাইটের মাধ্যমে:
প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানটির EIIN নম্বর প্রবেশ করিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে। সব বোর্ডের ওয়েবসাইটেই এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল পাওয়া যাবে।
২. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে:
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অথবা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে।
৩. মোবাইল এসএমএসের মাধ্যমে:
শিক্ষার্থীরা নির্ধারিত Short Code 16222-এ এসএমএস পাঠিয়েও ফলাফল জানতে পারবে। এজন্য মেসেজে টাইপ করতে হবে—
HSC [বোর্ডের নামের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] [বছর] এরপর পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: HSC DHA 123456 2024 লিখে 16222 নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে।
স্বদেশ প্রতিদিন/শাহো