বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রায় তিন ঘণ্টা শাহবাগ অবরোধের পর শিক্ষকরা বুধবার বিকেল ৫টার আগে অবস্থান ত্যাগ করেন। এ সময় তারা দাবি না মানলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা এবং অন্যান্য দুই দাবিতে শাহবাগ অবরোধ শুরু করেন। এর ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, “শিক্ষকদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে। মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দাবিতে কোনো ছাড় দেওয়া হবে না। চিকিৎসা ভাতা ১,৪৯৯ টাকা হলেও চলবে না, আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে।”

শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হচ্ছে। সরকার তাদের দাবিগুলো আমলে নিচ্ছে না বলেই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

শিক্ষকদের তিন দফা দাবি হলো:

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান

চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা

কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শাহবাগ অবরোধ   শিক্ষক আন্দোলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close